বাগেরহাটে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু নিহত

বাগেরহাট প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৮, ১৩:৫৯আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ১৩:৫৯

বন্দুকযুদ্ধ

বাগেরহাটের রামপালে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে হায়দার নামের (৩৪) এক বনদস্যু নিহত হয়েছে। রবিবার ভোর রাতে রামপাল উপজেলার কৈবজ্ঞদাসকাটি এলাকায় (রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উত্তর পাশে) র‌্যাব-৮ এর সঙ্গে এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। ওই স্থান থেকে একটি দেশি ১ নালা বন্দুক, ২টি কাটা রাইফেল, ১টি এলজি সাটারগান, ১২ রাউন্ড তাজা গুলি ও ৩১ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। র‌্যাব-৮ এর ডিএডি আব্দুল খালেক এতথ্য নিশ্চিত করেছেন। তবে নিহত বনদস্যুর পরিচয় জানাতে পারেননি ওই কর্মকর্তা।

তিনি জানান, সুন্দরবনের তিনটি বনদস্যু বাহিনীর ২৭ জন সদস্য রবিবার স্বরাষ্ট্রন্ত্রীর হাতে অস্ত্র দিয়ে আত্মসমর্পন করার কারণে র‌্যাবের পক্ষ থেকে এই অঞ্চলে টহল জোরদার করা হয়। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই এলাকায় একটি গুলির শব্দ শুনে র‌্যাবের একটি দল ওই এলাকায় যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দস্যুরা গুলি বর্ষণ করে। এক পর্যায়ে র‌্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় আধঘণ্টা বন্দুকযুদ্ধের পর বনদস্যুরা সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। পরে র‌্যাব সদস্য ও এলাকাবাসী ওই এলাকায় তাল্লাশি করে এক বনদস্যুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। স্থানীয়রা ওই গুলিবিদ্ধ লাশটি বনদস্যু  হায়দারের লাশ বলে সনাক্ত করেছে। উদ্ধারকৃত মরদেহ, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) লুৎফর রহমান জানান, নিহত বন্দস্যুর মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে রামপাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।

আরও পড়ুন: গাড়ি চলছিল দ্রুতগতিতে, চালক কথা বলছিলেন মোবাইলে

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম