গাছে বেঁধে গৃহবধূকে নির্যাতন, স্বামী ও ভাসুর আটক

সাতক্ষীরা প্রতিনিধি
০৬ এপ্রিল ২০১৮, ১৭:৫৬আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ১৮:৩৯

নির্যাতনের শিকার গৃহবধূ আনোয়ারা বাড়ির উঠানে গাছের সঙ্গে বেঁধে এক গৃহবধূকে পিটিয়ে নির্যাতন করার অভিযোগে তার স্বামী কাবিদ ওরফে কাবিল ও ভাসুর হাবিদ ওরফে হাবিলকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) সকালে সাতক্ষীরা সদর উপজেলার দহাকুলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ আনোয়ারা খাতুনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, যৌতুকসহ নানা কারণে কাবিদ আনোয়ারাকে প্রায়ই মারধর করতেন। শুক্রবার সকালে ভাত খাওয়া নিয়ে তার সঙ্গে ঝগড়া  হয়। এ সময় স্বামী ও ভাসুর তাকে বকাবকি করেন। আনোয়ারা এর প্রতিবাদে আত্মহত্যা করার হুমকি দেন। পরে কাবিদ ও তার ভাই হাবিদ আনোয়ারাকে বাড়ির উঠানে আমগাছে বেঁধে লোহার রডলাঠি ও ঝাঁটা দিয়ে মারধর শুরু করে। আনোয়ারার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলেও তারা তাকে উদ্ধার করতে পারেননি। এ সময় অনেকে ঘটনাটি মোবাইল দিয়ে ভিডিও ধারণ করেন এবং ছবি তোলেন।

নির্যাতনের শিকার গৃহবধূ আনোয়ারা

ব্রহ্মরাপুর ইউপি সদস্য কামরুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে আনোয়ারাকে মুক্ত করে। এরপরই তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে ব্রহ্মরাপুর পুলিশ ফাঁড়ির সহকারী পরিদর্শক অচিন্ত্য কুমার জানান, দুই ভাইকে আটক করা হয়েছে। বিষয়টি স্বামী-স্ত্রীর ব্যাপার।এখন দেখা যাক কী করা যায়।

তবে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম জানান, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের