কেসিসি নির্বাচন: কাউন্সিলর পদে বিএনপির মনোনয়ন চান ১৩৮ জন

খুলনা প্রতিনিধি
০৬ এপ্রিল ২০১৮, ২২:৪৯আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ২২:৪৯

খুলনা সিটি করপোরেশন নির্বাচন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নির্বাচনে কাউন্সিলর পদে বিএনপির মনোনয়ন পেতে ১৩৮ জন আবেদন করেছেন। শনিবার থেকে তিন দিনের স্বাক্ষাৎকার গ্রহণের দিন নির্ধারিত ছিল। তবে, তা পরিবর্তন করা হয়েছে। মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জুসহ অধিকাংশ সদস্য মেয়র পদে প্রার্থীর সাক্ষাৎকারের জন্য ঢাকায় অবস্থান করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সাক্ষাৎকার শেষে বিএনপির কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করা হবে।
খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেসিসি নির্বাচনে কাউন্সিলর মনোনয়ন বোর্ড চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘বৃহস্পতিবার শুরু করে শুক্রবার বিকাল পর্যন্ত ৩১টি সাধারণ ওয়ার্ড ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডের জন্য বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়। নির্ধারিত সময় শেষে ১৩৮ জন আবেদন করেছেন। এর মধ্যে সাধারণ ওয়ার্ডের জন্য ১০৯ জন এবং সংরক্ষিত ওয়ার্ডের জন্য ২৯ জন নারী রয়েছেন। আগামী ৯ এপ্রিল সাধারণ ওয়ার্ড ১ থেকে ২০ পর্যন্ত কাউন্সিলর প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। সকাল ১০টা থেকে শুরু হবে সাক্ষাৎকার গ্রহণ। চলবে রাত পর্যন্ত। পরদিন ১০ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হবে সংরক্ষিত আসনের সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার। দুপুরে নামাজ ও মধ্যাহ্ন ভোজের এক ঘন্টা বিরতি শেষে শুরু হবে সাধারণ ওয়ার্ড ২১ থেকে ৩১ নম্বর পর্যন্ত ওয়ার্ডের দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকার।’

মহানগর বিএনপির সহ দফতর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল বলেন, ‘সাক্ষাৎকারের জন্য বোর্ডের সামনে হাজির হওয়ার সময় প্রার্থীদেরকে নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতার স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।’

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ১৫ মে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১২ এপ্রিল। এছাড়া যাচাই-বাছাই ১৫-১৬ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ সময় ২৩ এপ্রিল।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের