যশোরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শিশু ধর্ষণকারী নিহত

যশোর প্রতিনিধি
০৯ এপ্রিল ২০১৮, ০৯:৫২আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ০৯:৫২

যশোর যশোরে ৮ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার আসামি আলামিন ওরফে বাবু র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। রবিবার (৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শহরতলীর মন্ডলগাতি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর জিয়াউর রহমান এ তথ্য জানান।

নিহত আলামিন খোলাডাঙ্গা কলোনিপাড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে। সে এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত।

কমান্ডার মেজর জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে মন্ডলগাতি এলাকায় কিছু সন্ত্রাসী অস্ত্র ও গুলি নিয়ে অবস্থান করছে। এরপর র‍্যাব সদস্যরা রাত ৩টার দিকে অভিযান চালায়। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এসময় র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়লে সন্ত্রাসীরা পিছু হটে। পরে রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে তল্লাশি করে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি ওয়ান  শুটার গান, এক রাউন্ড গুলি ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। 
তিনি আরও জানান,  গত ৩০ মার্চ আলামিন তার আপন ভাতিজি সোহেলীকে দাওয়াত খাওয়াতে নিয়ে যাওয়ার কথা বলে খোলাডাঙ্গা এলাকার একটি মেহগনি বাগানে নিয়ে ধর্ষণ করে।  এ ঘটনায় পরের দিন কোতোয়ালী থানায় তার বিরুদ্ধে মামলা হয়। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ