কেসিসি নির্বাচন: মনোনয়নপত্র নিলেন আব্দুল খালেক

খুলনা প্রতিনিধি
০৯ এপ্রিল ২০১৮, ১৪:৪৯আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ১৪:৫৯

আব্দুল খালকের ভাই তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করছেন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়র পদে  মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেকের (এমপি) পক্ষে তার ভাই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে সোমবার দুপুর দেড়টা পর্যন্ত কেসিসি মেয়র পদে ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেন।

কেসিসি নির্বাচনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী বলেন, সোমবার আব্দুল খালেকের পক্ষে মনোনয়নপত্র করা হয়েছে। এ নিয়ে মেয়র পদে মোট ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেন। এছাড়া সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ২৪৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আব্দুল খালেকের পক্ষে তার ভাই আব্দুল জলিল তালুকদার রিটার্নিং অফিসার ইউনুস আলীর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সুজন আলীসহ অন্যান্য নেতারা।

এছাড়া মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহকারী অন্যান্যরা হচ্ছেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র মনিরুজ্জামান মনি, সিপিবি’র মিজানুর রহমান বাবু, জাতীয় পার্টির এস এম মুশফিকুর রহমান ও মোল্লা শওকত হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মোজাম্মেল হক।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে