বিশ্বস্ত ও পরিচিত হওয়ায় জনগণ আমাকে নির্বাচিত করবে: মঞ্জু

মো. হেদায়েৎ হোসেন, খুলনা
১০ এপ্রিল ২০১৮, ১২:৩৬আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ১৫:১১

নজরুল ইসলাম মঞ্জু জনগণের কাছে বিশ্বস্ত রাজনৈতিক কর্মী ‍ও সুপরিচিত হওয়ার কারণে আসন্ন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে (কেসিসি) জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। খুলনা মহানগর বিএনপির এই সভাপতি বলেন, ‘এ শহরের মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে ছিলাম এবং নগরবাসী সবসময় দেখেছেন আমি তাদের নিয়েই ভাবি। বিভিন্ন সঙ্কটে মানুষের সেবায় এগিয়ে গিয়েছি। আর সে কারণেই মানুষ আমাকে নির্বাচিত করবে।’ দলীয় মনোনয়ন পাওয়ার পর মঙ্গলবার (১০ এপ্রিল) সকালে বাংলা ট্রিবিউনকে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘আমি নির্বাচিত হলে বিদ্যমান ও দৃশ্যমান সমস্যা নিয়ে কাজ করবো। সরকারি অর্থায়ন ছাড়া মহাপরিকল্পনা বাস্তবায়ন অসম্ভব। আর তাই মহাপরিকল্পনা গ্রহণ করার পর তা করতে না পারা কেউ ভালোভাবে নেয় না। নাগরিক তাদের দেওয়া অর্থের নিশ্চিত ব্যবহার দেখতে চান। তাই নগরবাসীর অর্থে বিদ্যমান সমস্যা সমাধান জরুরি।’

তিনি আরও বলেন, ‘খুলনা বাংলাদেশের একটি বৃহত্তর শহর এবং একটি শিল্প বন্দর। এ শহরের মানুষ নাগরিক সুবিধা চান। রাস্তাঘাট উন্নয়নের পাশাপাশি বসতির উন্নয়ন, ড্রেনেজ ও জলাবদ্ধতার উন্নয়ন চান নগরবাসী। আর সেটির জন্য তারা হোল্ডিং ট্যাক্স এবং বিভিন্ন ধরনের উৎস থেকে অর্থ দিয়ে থাকেন। এই অর্থ সঠিকভাবে ব্যবহার ও নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত হলো কিনা সেটি দেখতে চান নগরবাসী। আমি মনে করি এ কাজটি মুখ্য। আকাশকুসুম কোনও কিছু না দেখিয়ে খুব বেশি উচ্চাশা প্রকাশ না করে নগরের বিদ্যমান সমস্যা নিয়েই কাজ করতে হবে এবং সে ব্যাপারেই আমার আগ্রহ। আমি আমার নির্বাচনি প্রচারণায় এগুলোকেই সামনে নিয়ে আসবো।’

মহানগর বিএনপি সভাপতি বলেন, ‘যানজটমুক্ত শহর দরকার, নিরাপত্তা দরকার, সড়ক ব্যবস্থা যাতে ভালো থাকে, মানুষের যেন কষ্ট না হয়, সে লক্ষ্যেই কাজ করে যাবো। এছাড়া রাস্তাঘাটের আবর্জনা পরিষ্কার করা মানুষের কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার। ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা সরিয়ে রাস্তাঘাট পরিষ্কার করা, রাস্তাঘাটে বাতি আছে কিনা তা, ভবিষ্যৎ প্রজন্ম শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা এসব বিষয়কে আমি সামনে নিয়ে আসবো। এসব বিষয় নিয়েই ভাবছি।’

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ