অবৈধ অনুপ্রবেশের দায়ে বেনাপোলে শিশুসহ ৩৪ নারী-পুরুষ গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৮, ১৩:২০আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১৩:২০

অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার ৩৪ জন অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার পথে শিশুসহ ৩৪ নারী-পুরুষকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা । বুধবার (১৮ এপ্রিল ) সকাল সাড়ে ৯ টার দিকে বেনাপোল পুটখালী ও দৌলতপুর সীমান্ত থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

বেনাপোলের পুটখালী কোম্পানি কমান্ডার সুবেদার ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বাড়ি বাগেরহাট, নড়াইল বরিশাল ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে ভারত থেকে বেশ কিছু নারী-পুরুষ ও শিশু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে বেনাপোলের  দিকে যাচ্ছে । এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেনাপোল পুটখালী বিজিবি সদস্যরা ৮ জন এবং দৌলতপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা ২৬ জনকে  আটক করে। এদের মধ্যে ১৪ জন পুরুষ, ১৯ মহিলা ও এক জন শিশু রয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের