সুন্দরবনে বনদস্যুদের কবল থেকে আট জেলেকে উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৮, ১৩:০১আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৩:৪৪

উদ্ধার হওয়া আট জেলে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অভিযান চালিয়ে বনদস্যুদের কবল থেকে অপহৃত আট জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় একটি দোনলা বন্দুক ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। বুধবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়ার বাদুরঝুলি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের লে. কমান্ডার আবদুল্লাহ আল মাহমুদ রাতে গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের দোবেকী ও কয়রা স্টেশনের সদস্যরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কলাগাছি ফরেস্ট স্টেশন সংলগ্ন বাদুরঝুলি এলাকায় অভিযান চালায়। এ সময় বনদস্যু দাদা ভাই ও মোস্তাক বাহিনীর সদস্যরা কোস্টগার্ডকে লক্ষ করে গুলি ছোড়ে। তখন কোস্টগার্ড সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। কোস্টগার্ডের প্রতিরোধের মুখে বনদস্যুরা পালিয়ে যায়। ধ্বংস করা হয় বনদস্যুদের একটি আস্তানা।
উদ্ধার হওয়া বন্দুক, গুলি ও অন্যান্য সরঞ্জাম ঘটনাস্থল থেকে অপহৃত আটজন জেলে, চারটি নৌকা, একটি দোনলা বন্দুক, ১৫ রাউন্ড গুলি ও ৮০ রাউন্ড গুলির খোসাসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে।
উদ্ধার করা অস্ত্র ও গুলি শ্যামনগরের বুড়িগোয়ালিনী নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান লে. কমান্ডার আবদুল্লাহ আল মাহমুদ।
আরও পড়ুন-
জীবিত মেয়েশিশু রেখে বুঝিয়ে দেওয়া হলো মৃত ছেলেশিশু
গাজীপুরে ভোটারদের মন কাড়বে এলাকার উন্নয়নে নিবেদিত প্রার্থীরাই

/টিআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী