সাতক্ষীরায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৮, ১১:৪২আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ১২:৫০

 বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা

সাতক্ষীরার আশাশুনিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ এপ্রিল) বিকালে উপজেলার খাজরা ইউনিয়নের পিরোজপুর বিলে এই ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

স্থানীয় পিরোজপুর যজ্ঞ কমিটির আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সাতক্ষীরা, খুলনা ও যশোরের সাতটি ঘোড়া অংশ নেয়।

এতে সাতক্ষীরার কলারোয়ার সোনাবাড়িয়ার ‘বঙ্গবীর’ প্রথম, পাটকেলঘাটার ‘পাগলা ঘোড়া’ দ্বিতীয় ও খুলনার কয়রার ‘হারানো মানিক’ তৃতীয় স্থান অধিকার করেছে।

পরে খাজরা ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন।

বিশেষ অতিথি ছিলেন আশাশুনির ইউএনও মাফ্ফারা তাসনীন, মুক্তিযোদ্ধা দিনেশ চন্দ্র মন্ডল, মুক্তিযোদ্ধা সরদার নাজিম উদ্দিন প্রমুখ।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে