‘আপনার ভোট দেওয়া হয়ে গেছে...বাড়ি যান’

তৌহিদ জামান, খুলনা থেকে
১৫ মে ২০১৮, ১৩:৩০আপডেট : ১৫ মে ২০১৮, ২৩:২৫
video

অভিযোগকারীদের একজন

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই, ভোট জালিয়াতি ও কারচুপির অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন কেন্দ্র থেকে ভোটার, মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের কাছ থেকে এ অভিযোগ পাওয়া গেছে।

নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের কেন্দ্র ডি আলী ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়- ২৩৭ নম্বর কেন্দ্র পরির্দশনের সময় এ অভিযোগ করেন কাউন্সিলর প্রার্থী হাসান মেহেদি রেজভী ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মাজেদা খাতুন।

তাদের অভিযোগ, ‘প্রতিপক্ষরা তাদের কর্মীদের ভোট দিতে দিচ্ছে না। আগে থেকেই ব্যালটে সিল মেরে তা বাক্সে ফেলছে। অনেক ভোটার এসেই বিমুখ হয়ে ফিরে এসেছেন।’

অভিযোগ করার সময় নৌকা সমর্থিত একদল যুবক তাদের ঘিরে হইচই শুরু করে। তারা চিৎকার করে বলতে থাকে, ‘এরা মিথ্যুক। সবাই তাদের ভোট দিয়েছেন।’

এ সময় ভোটার আব্দুস সাত্তার (৫০) সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘আমি ভোট দিতে বুথে গেলে তারা পাশের রুমে যেতে বলে। সেখানে গেলে জানানো হয়, আপনার ভোট দেওয়া হয়ে গেছে, ব্যালটও শেষ। বাড়ি চলে যান!

এই কেন্দ্রে দায়িত্বে রয়েছেন ইন্সপেক্টর তোফায়েল। তিনি এ প্রতিনিধিকে বলেন, ‘বিএনপি ও সরকারবিরোধীরা এমন অভিযোগ করেই থাকে। ভোট সুষ্ঠুভাবেই হচ্ছে।’

আরও পড়ুন

ইভিএমে নারীরা খুশি, পুরুষরা নাখোশ

বাড়ছে ভোটার উপস্থিতি, নারীরাইবেশি

ভোট দিলেন খালেক ও মঞ্জু

বিড়ম্বনায় কলেজিয়েট স্কুল কেন্দ্রের ভোটাররা

খুলনায় মেয়র পদপ্রার্থীরা কে কোথায় ভোট দেবেন

 ভোটগ্রহণ শুরু

 

 

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম