কেসিসি নির্বাচনে ২৩টি কেন্দ্রে কোনও ভোট পায়নি জাপা

এস এম সামছুর রহমান, খুলনা থেকে
২০ মে ২০১৮, ০৯:৩৬আপডেট : ২০ মে ২০১৮, ১২:৩২

খুলনা সিটি করপোরেশন নির্বাচন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে লাঙল প্রতীক নিয়ে জাতীয় পর্টির (জাপা) মেয়র প্রার্থী এস এম শফিকুর রহমান ২৩টি কেন্দ্রে কোনও ভোট পাননি। তিনি নির্বাচনে মোট ১ হাজার ৭২টি ভোট পেয়ে ৪র্থ অবস্থান লাভ করেছেন। নির্বাচনে এই ফল বিপর্যয়ের পর ইতোমধ্যে ভেঙে দেওয়া হয়েছে জাপা’র খুলনা মহানগর কমিটি। জাতীয় পার্টির সকল পদ-পদবী থেকেও এস এম শফিকুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, জাতীয় পর্টির মেয়র প্রার্থী এস এম শফিকুর রহমান ২৩টি কেন্দ্রে শূন্য ভোট পেয়েছেন। ৪৬টি কেন্দ্রে একটি ভোট, ৫৭টি কেন্দ্রে দু'টি ভোট, ৩৯টি কেন্দ্রে তিনটি ভোট, ৪১টি কেন্দ্রে চারটি ভোট, ২০টি কেন্দ্রে পাঁচটি  ভোট, ১৮টি কেন্দ্রে ছয়টি ভোট, ১৩টি কেন্দ্রে সাতটি  ভোট, ৮টি কেন্দ্রে আটটি ভোট, ৬টি কেন্দ্রে নয়টি ভোট, ৬টি কেন্দ্রে দশটি ভোট, ১টি কেন্দ্রে ১১টি ভোট, ৪টি কেন্দ্রে ১২টি ভোট, ২টি কেন্দ্রে ১৩টি করে ভোট পেয়েছেন। তবে তিনি ইউসেফ মহাসিন খুলনা টেকনিক্যাল স্কুল (উত্তরপাশ) কেন্দ্রে ৫২টি ভোট পেয়েছেন। মোট ২৮৬টি কেন্দ্রে তিনি ভোট পেয়েছেন ১ হাজার ৭২টি।

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের প্রেস ও রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় তার ফেসবুক টাইমলাইনে জানান, নির্বাচনে জাতীয় পার্টির অবস্থান বিবর্ণ হয়নি। ধাক্কা লেগেছে মাত্র। এখান থেকে জাতীয় পর্টি শিক্ষা নিবে।একই সঙ্গে তিনি এস এম শফিকুর রহমানকে জাতীয় পার্টির প্রাথমিক সদস্যসহ সকল পদ পদবী থেকে অব্যহতি দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন।

এ বিষয়ে জানতে এস এম শফিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের