মেহেরপুরে গোলাগুলিতে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

মেহেরপুর প্রতিনিধি
২৭ মে ২০১৮, ০৮:৪৮আপডেট : ২৭ মে ২০১৮, ০৮:৫৮

মেহেরপুর মেহেরপুরের গাংনীতে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে  হাফিজুল ইসলাম হাফি (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। রবিবার রাত ২টার দিকে উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামের বাথানগাড়ী মাঠে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও ফেনসিডিল উদ্ধার করেছে। তার বাড়ি গাংনী ডিগ্রি কলেজ পাড়ায়।

গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান,দু’দল মাদক ব্যবসায়ীর গোলাগুলি চলছে এমন সংবাদের ভিত্তিতে বাথানগাড়ী মাঠে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় হাফিকে গাংনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এম কে রেজা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার গান ও ১১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। হাফির বিরুদ্ধে বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী  ব্যাপকভাবে পরিচিত । সে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে মাদকদ্রব্য বাংলাদেশে এনে বিক্রি করতো।

আরও পড়ুন:

টেকনাফে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ ওয়ার্ড কাউন্সিলর একরাম নিহত

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

ময়মনসিংহে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

ঠাকুরগাঁওয়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

শৈলকুপায় গোলাগুলিতে অজ্ঞাত ‘মাদক ব্যবসায়ী’ নিহত, অস্ত্র-গুলি উদ্ধার

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম