ময়মনসিংহে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
২৭ মে ২০১৮, ০৫:০৭আপডেট : ২৭ মে ২০১৮, ০৫:১০

বন্দুকযুদ্ধ ময়মনসিংহ মহানগরীর কেওয়াটখালি মরাখোলা এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২৫/২৬ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি— নিহত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী।

শনিবার (২৬ মে) দিবাগত রাত দেড়টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দলের সঙ্গে বন্দুকযুদ্ধে ওই ব্যক্তি নিহত হয়। এসময় পুলিশের কনস্টেবল হুমায়ুন ও আমির হামজা আহত হয়েছেন। জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনাস্থল থেকে ১০০ গ্রাম হেরোইন, ১০০ পিস ইয়াবা,  গুলির চারটি খোসা, দুটি রামদা উদ্ধার করা হয়েছে।

ওসি আশিকুর রহমান বলেন, ‘শনিবার রাত দেড়টার দিকে মহানগরীর কেওয়াটখালির মরাখোলা এলাকায় কয়েকজন মাদক বিক্রেতা মাদক ভাগাভাগি করছে, এমন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও কোতোয়ালি থানার পুলিশ যৌথভাবে মাদকবিরোধী অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা প্রথমে ইটপাটকেল নিক্ষেপ ও পরে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এরপর ঘটনাস্থলে তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত মাদক ব্যবসায়ীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য নিহত মাদক ব্যবসায়ীর লাশ  হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ’
আরও পড়ুন: 

টেকনাফে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ ওয়ার্ড কাউন্সিলর একরাম নিহত

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

মাদকের গডফাদাররা স্পটে থাকে না: মনিরুল

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী