টেকনাফে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ ওয়ার্ড কাউন্সিলর একরাম নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৮, ০২:৫৩আপডেট : ২৭ মে ২০১৮, ১২:৩৫

নিহত কাউন্সিলর একরামুল হক কক্সবাজারের টেকনাফ থানার নোয়াখালীপাড়া এলাকায় র‌্যাব ৭-এর একটি দলের সঙ্গে বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত শীর্ষ ‘মাদক ব্যবসায়ী’ ও টেকনাফ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক নিহত হয়েছে।

শনিবার (২৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।‌

র‌্যাব-৭ কোম্পানি কমান্ডার (সিপিসি-২) মেজর রুহুল আমিন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে টেকনাফের নোয়াখালীপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে র‌্যাবের গুলিবিনিময় হয়। পরে সেখান থেকে তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ও টেকনাফের ওয়ার্ড কাউন্সিলর একরামুল হকের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল একরামুল হকের অবস্থান জানতে পারে। অভিযান শুরু করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একদল মাদক ব্যবসায়ী র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। তখন র‌্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরাপিছু হটে পালিয়ে যায়। পরে র‌্যাব ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। পরে স্থানীয়রা মৃতদেহটি টেকনাফ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. একরামুল হকের বলে শনাক্ত করেন। মৃতদেহটি টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খানও বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কাউন্সিলর একরামুল হক র‌্যাবের সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ও টেকনাফ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. একরামুল হকের (৪৬) গুলিবিদ্ধ মরদেহ ছাড়াও ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, ছয় রাউন্ড গুলি ও গুলির পাঁচটি খালি খোসা উদ্ধার করেছে র‌্যাব।

জানা গেছে, নিহত একরামুল হকের বিরুদ্ধে থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, ‘র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত একরামুল হকের মৃতদেহ পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব। সকালে (রবিবার) ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো প্রস্তুতি চলছে। সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ছিল।’

আরও পড়ুন:

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত
শৈলকুপায় গোলাগুলিতে অজ্ঞাত ‘মাদক ব্যবসায়ী’ নিহত, অস্ত্র-গুলি উদ্ধার

ঠাকুরগাঁওয়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত
ময়মনসিংহে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত





মাদকের গডফাদাররা স্পটে থাকে না: মনিরুল




ওসির বিরুদ্ধেই যখন মাদক ব্যবসার অভিযোগ

 

/এএ/এসজেএ/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের