কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সভপতি নাজমুল (৩২) দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ মে) দিবাগত রাত আড়াইটার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার হরিপুর এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।
নিহত নাজমুলের বাবার নাম আলতাফ হোসেন।







