খুলনায় তরুণীদের মন কেড়েছে ‘ছুঁচলে জামিন’

খুলনা প্রতিনিধি
৩১ মে ২০১৮, ১১:২৭আপডেট : ৩১ মে ২০১৮, ১৩:৪৩

গোটা পাত্তি খুলনার ঈদ বাজারে তরুণীদের মন কেড়েছে ‘ছুঁচলে জামিন’ ও ‘গোটা পাত্তি’। তবে, ছুঁচলে জামিন সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকলেও গোটা পাত্তির দাম বেশি।

খুলনা শপিং কমপ্লেক্সের সেলসম্যান মো. শেখ রিপন বলেন, ‘এ বছর ভারতীয় বিভিন্ন সিরিয়ালের নামে আসা পোশাকের মধ্যে ছুঁচলে জামিন ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে।’

নিউমার্কেটের মনে রেখো বিপণি বিতানের মো. হেলাল বলেন, ‘এ বছরের সবচেয়ে দামি পোশাক গোটা পাত্তি। যদিও এখনও পোশাকটির বিক্রি জমেনি। দাম বিভিন্ন ক্যাটাগরি ভেদে ৭হাজার টাকা থেকে শুরু করে ৩৭ হাজার টাকা পর্যন্ত।’

কলেজছাত্রী আফরিন আরা বলেন,‘গোটা পাত্তি নামের থ্রি পিসটি অনেকটা বিলাসি পোশাক। ফলে কেনার চেয়ে এ পোশাকের দর্শনার্থী মিলছে বেশি।’

নিউ মার্কেটের বিপণি বিতান মনে রেখোর সেলসম্যান গোপাল চন্দ্র জানান, তিনি দিল্লি বুটিকসের গোটা পাত্তি, ফুল পাত্তি ও কামদানি এনেছেন।

দোকানে পোশাক পছন্দ করছেন ক্রেতারা এ্যারাবিয়ান লেডিস টেইলার্সের প্রোপাইটর মো.মোশারফ বলেন, ‘এবার ক্রেতাদের তৈরি পোশাকে আকর্ষণ বেশি। রমজানের শুরু থেকে তেমন অর্ডার পাওয়া যায়নি। যা অর্ডার পাওয়া গেছে তাতে কর্মীদের বেতন-ভাতা দেওয়াও কঠিন হবে।’

মহানগরীর আওয়ার চয়েজের সেলসম্যান ইলিয়াস হোসেন বলেন,‘ভিড় বাড়ছে,কিন্তু বিক্রি বাড়েনি।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী