চারদিনেও উদ্ধার হয়নি মোংলা বন্দর থেকে চুরি হওয়া প্রাডো গাড়ি

আবুল হাসান, মোংলা
০৭ জুন ২০১৮, ১২:৩৩আপডেট : ০৭ জুন ২০১৮, ১২:৫০

চারদিনেও উদ্ধার হয়নি মোংলা বন্দর থেকে চুরি হওয়া প্রাডো গাড়ি মোংলা বন্দর দিয়ে চুরি হওয়া আমদানি করা প্রাডো গাড়িটি চারদিনেও উদ্ধার হয়নি। তবে এটি উদ্ধারে র‌্যাব, পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে যৌথ বাহিনী কাজ করছে বলে বন্দরের একধিক সূত্র নিশ্চিত করেছে। সূত্রটির দাবি, চুরি হওয়া গাড়িটি এখন পটুয়াখালী এলাকায় রয়েছে। শিগগিরই তা উদ্ধার করতে সক্ষম হবে আইনশৃঙ্খলা বাহিনী।

গত সোমবার (৪ জুন) বিকালে বন্দর জেটির ৫নং শেড থেকে ভুয়া কাগজপত্র দেখিয়ে ল্যান্ড ক্রুজার প্রাডো ২০১৮ মডেলের এ গাড়িটি চুরি করে নিয়ে যায় একটি প্রতারক চক্র।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক কর্মকর্তা (সার্বিক) মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ২ জুন বিদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাইকিং ওয়াসান নামক জাহাজে করে জাপান থেকে বিভিন্ন মডেলের পাঁচ শতাধিক গাড়ি মোংলা বন্দরে আসে। পরবর্তিতে এ গাড়িগুলো বন্দরের শেডে রাখা হয়।’

তিনি আরও বলেন, ‘গাড়ির এ চালানের মধ্যে আধুনিক মডেলের ল্যান্ড ক্রুজার প্রাডো ২০১৮ মডেলের একটি গাড়ি ভুয়া কাগজপত্র দেখিয়ে গত সোমবার (৪ জুন) মোংলা বন্দরের শেড থেকে ছাড়িয়ে নিরাপত্তা বেষ্টনীর ফাঁক গলে বেরিয়ে যায় একটি প্রতারক চক্র। গাড়িটির চেচিস নাম্বার (পিআরজে-১৫০০০০৮৩৬৫৪)। আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার “অটো মিউজিয়াম”।’

এদিকে এঘটনায় বন্দরের চেয়ারম্যান কমোডর ফারুক হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গাড়ি চুরির বিষয়ে আমারা সবাই উদ্বিগ্ন। এ ব্যাপারে মামলা হয়েছে। গাড়িটি উদ্ধারে যৌথ বাহিনী তৎপর রয়েছে এবং শিগগিরই গাড়িটি উদ্ধার হবে।’

মোংলা বন্দর ব্যবহারকারী এইচ এম দুলাল জানান, মোংলা বন্দরকেন্দ্রিক গাড়ি আমদানিকারকদের মধ্যে ভীতি ছড়ানো ও বন্দরের সুনাম নষ্ট করতে এমন ঘটনা ঘটিয়েছে প্রতারক চক্র। এ ঘটনার দায় কাস্টমস কখনও এড়াতে পারে না।

গাড়ি আমদানিকারক সংগঠন বারবিডার সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী বাবর বলেন, ‘আমরা এ ঘটনায় আজ বৃহস্পতিবার (৭ জুন) সকাল সাড়ে ১০টায় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বসেছি। আমরা ক্ষতিপূরণ চেয়েছি। তবে গাড়িটি দু-একদিনের মধ্যে উদ্ধার করা যাবে বলে চেয়ারম্যান আমাদের আশ্বস্ত করেছেন।’ সে পর্যন্ত তারা অপেক্ষা করতে চান বলে বারবিডার এ মুখপাত্র জানান।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী