সাতক্ষীরায় দুদকের হাতে জেলা পরিষদের সাঁটলিপিকার আটক

সাতক্ষীরা প্রতিনিধি
১৩ জুন ২০১৮, ০৫:৫০আপডেট : ১৩ জুন ২০১৮, ০৫:৫৬

সাতক্ষীরা জেলা সাতক্ষীরায় জেলা পরিষদের সাঁটলিপিকার একেএম শাহীদুজ্জামানকে আটক করেছে দুদক। মঙ্গলবার (১২ জুন) সকালে জেলা পরিষদের অফিস কক্ষ থেকে তাকে আটক করা হয়।

দুদকের পরিচালক ড. আবুল হাছান জানান, সাতক্ষীরা জেলা পরিষদের প্রকল্প ছাড়করণে ঘুষ লেনদেনের অভিযোগ দীর্ঘদিনের। গোপন সংবাদের ভিত্তিতে দুদকের একটি টিম মঙ্গলবার সকাল থেকে জেলা পরিষদ কার্যালয়ে অবস্থান করতে থাকে। একটি মাধ্যামিক বিদ্যালয়ের জেলা পরিষদ প্রদত্ত অনুদান ছাড়করণে একজন শিক্ষক এক লাখ টাকা শাহীদুজ্জামানকে দেওয়া মাত্র দুদক টিম তাকে হাতেনাতে আটক করে। পরে তাকে সদর থানায় সোপর্দ করা হয়।

সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘ঘটনাটি একেবারেই পরিকল্পিত ও সাজানো। জেলা পরিষদকে যখন দুর্নীতিমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, ঠিক তখনই সাজানো ও পাতানো ঘটনায় ফাঁসানো হয়েছে।’ বিষয়টি তিনি সরকারের উচ্চ পর্যায়ে অবহিত করেছেন বলে জানান।

এদিকে দুপুরে আটক কর্মকর্তার মুক্তি দাবি করে সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। প্যানেল চেয়ারম্যান আমিনুর রহমান বাবু, জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা, হিল্লোল, রুবিসহ জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী