আশাশুনির খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে ৫ গ্রাম প্লাবিত

সাতক্ষীরা প্রতিনিধি
১৪ জুন ২০১৮, ১৫:০১আপডেট : ১৪ জুন ২০১৮, ১৫:০১

আশাশুনির খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে ৫ গ্রাম প্লাবিত সাতক্ষীরার আশাশুনি উপজেলায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে অসংখ্য মৎস্য ঘের, ধসে পড়েছে বহু কাঁচা ঘরবাড়ি। বৃহস্পতিবার (১৪ জুন) দুপুরে উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামের স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাহেব আলী মোল্লার বাড়ি ও বিছট জামে মসজিদ পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়।

স্থানীয়রা জানান, দুপুরে জোয়ারের তোড়ে হঠাৎ বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয় পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। এর পরপরই সাহেব আলী মোল্লার বাড়ি ও বিছট জামে মসজিদ পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে যায়। এতে ইউনিয়নের বল্লবপুর, আনুলিয়া, বিছট, ঘরালি, নয়াখালি গ্রামসহ আশপাশের এলাকা প্লাবিত হয়েছে। ভেসে গেছে এসব গ্রামের অসংখ্য মৎস্য ঘের। বিছট জামে মসজিদ বর্তমানে নদীর মধ্যে।

এ ব্যাপারে স্থানীয় আনুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলম লিটন জানান, খোলপেটুয়ার বেড়িবাঁধ ভেঙে ছয় গ্রাম প্লাবিত হয়েছে। এখনও লোকালয়ে পানি ঢুকছে। দু’দিন পরেই ঈদ, কী যে হবে বলতে পারছি না।

তিনি অভিযোগ করে বলেন, পানি উন্নয়ন বোর্ডকে বার বার বলার পরও তারা জরাজীর্ণ বেড়িবাঁধ সংস্কারে কোনও উদ্যোগ নেয় না। এখন মরতে হবে আমাদের।

তিনি আরও বলেন, জোয়ার নেমে গেলে এলাকাবাসীকে নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ সংস্কার কাজ শুরু করা হবে।

এ ব্যাপারে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফারা তাসনীন বলেন, ‘সংশ্লিষ্টদের দ্রুত রিপোর্ট করতে বলা হয়েছে। বাঁধ সংস্কারে উদ্যোগ নেওয়া হচ্ছে।’

পানি উন্নয়ন বোর্ডের এসও মশিউল আবেদীন বলেন, ‘ভাঙনকবলিত এলাকা সংস্কারে রিং বাঁধ দেওয়ার কাজ শুরু হয়েছে। জোয়ারের জন্য একটু সমস্যা হচ্ছে। আশা করি দ্রুত কাজ শেষ হয়ে যাবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম