যশোরের শার্শা উপজেলার উলাশি ইউনিয়নের হাড়ীখালী নামক একটি মাঠে দু’দল মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে অজ্ঞাত (৪২) একজন নিহত হয়েছে। শুক্রবার (১৫ জুন) ভোরে এ গোলাগুলির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আজ সকালে শার্শার উলাশি ইউনিয়নের হাড়ীখালী নামক মাঠের মধ্য একটি লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী থানায় খবর দেয়। এসময় শার্শা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, দু’দল মাদক ব্যবসায়ীদের গোলাগুলিতে এ নিহতের ঘটনা ঘটে থাকতে পারে। নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি। লাশ উদ্ধারের চেষ্টা চলছে।








