তিন দিন ধরে খুলনা-বরিশাল রুটে বাস চলাচল বন্ধ

বাগেহরহাট প্রতিনিধি
২৩ জুন ২০১৮, ১৬:০৭আপডেট : ২৩ জুন ২০১৮, ১৬:০৭

বাগেরহাট

বরিশাল ও ঝালকাঠি বাস মালিক সমিতির দ্বন্দ্বে গত তিন দিন ধরে খুলনা-বরিশাল রুটের বাস বন্ধ রয়েছে চলাচল। এর ফলে এই রুটে চলাচলকারী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। গত বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে সাতটি বাস মালিক সমিতির নেতারা এই রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেন।

বাস মালিক সমিতির নেতারা জানান,ধানসিড়ি নামে একটি যাত্রীবাহী পরিবহন খুলনার রুপসা থেকে সরাসরি বরিশালে যায়। কিন্তু ঝালকাঠি বাস-মিনিবাস মালিক সমিতি অযৌক্তিক চাহিদা, চাঁদা দাবি ও মাঝ পথে যাত্রীদের নামিয়ে দেওয়াসহ নানা ভোগান্তি সৃষ্টি করে। নানা চেষ্টা করেও এর কোনও প্রতিকার পাওয়া যায়নি। তাই শনিবার দুপুর থেকে এই রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

বাগেরহাট কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে বরিশাল যাওয়ার জন্য আসা যাত্রী সোহাগ আহম্মেদ জানান, এই রুটে বাস চলাচল বন্ধ হওয়ায় তার মতো অনেক যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয়েছে। বাস মালিক সমিতির দ্বন্দ্বের কারণে সাধারণ জনগণের ভোগান্তিতে পড়তে হচ্ছে। তিনি জনগণের দুর্দশা লাঘবে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

বাগেরহাট আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি শনিবার দুপুরে এই প্রতিবেদককে বলেন,‘ঝালকাঠি বাস-মিনিবাস মালিক সমিতির অযৌতিক চাঁদাসহ নানা ধরনের হয়রানির কারণে এক রকম নিরুপায় হয়েই বাস চলাচল বন্ধ রাখতে হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম