নড়াইলে স্কুলছাত্রী ধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার

নড়াইল প্রতিনিধি
২৩ জুন ২০১৮, ১৮:৪০আপডেট : ২৩ জুন ২০১৮, ১৮:৪২

নড়াইল নড়াইল সদর উপজেলার সুবুদ্ধিডাঙ্গা গ্রামে স্কুলছাত্রী ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পলিশ। শনিবার (২৩ জুন) তাদের গ্রেফতার করা হয়। তারা হলো- সুবুদ্ধিডাঙ্গা গ্রামের হালিম মিনার ছেলে শাহজালাল মিনা (২৩) ও একই গ্রামের আবুল হোসেনের ছেলে এনামুল (২৭)। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে ওসি জানান।

মামলার বিবরণে ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯জুন রাতে প্রেমিককে সঙ্গে নিয়ে যশোর থেকে নড়াইলে আসছিল অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থী। পথে নড়াইলের হবখালী আদর্শ কলেজ এলাকায় অটোবাইক থেকে নেমে যায় তারা। রাত ৯টার দিকে ওই এলাকার মাসুমের দোকানের কাছে পৌঁছালে ৮-৯ জন তরুণ তাদের পথরোধ করে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে নেওয়ার কথা বলে তাদের হবখালী বাজারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে।এক পর্যায়ে অভিযুক্ত রফিকুল মিনা, শাহজালাল মিনা ও মাসুম মিনা হবখালী কলেজ এলাকায় প্রেমিককে গাছে বেঁধে রেখে প্রেমিকাকে ধর্ষণ করে।বিষয়টি কাউকে জানালে তারা ইন্টারনেটে ছেড়ে দেবে হুমকি দেয়। মেয়েটি অসুস্থ হয়ে পড়লে অভিযুক্তরা তাকে পাটক্ষেতে ফেলে রেখে চলে যায়। রাত ১২টার দিকে প্রেমিকসহ স্থানীয় তিন ব্যক্তি মেয়েটিকে উদ্ধার করে সুবুদ্ধিডাঙ্গা গ্রামের শাকিলের বাড়িতে নিয়ে যান। পরে পুলিশ এসে প্রেমিক-প্রেমিকাকে উদ্ধার করে নড়াইল সদর থানায় নিয়ে আসে।

বুধবার (২০ জুন) দুপুরে তিন জনের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়।

মেয়েটি নড়াইলের লোহাগড়া উপজেলার ব্রাক্ষণীনগর গ্রামে নানাবাড়িতে থেকে পড়ালেখা করে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী