নানিয়ারচরে উপ-নির্বাচন: শেষ দিনে চারটি মনোনয়নপত্র জমা

রাঙামাটি প্রতিনিধি
২৫ জুন ২০১৮, ১০:৪৪আপডেট : ২৫ জুন ২০১৮, ১২:৩৮

রাঙামাটি নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যানের শূন্য পদে আগামী ২৫ জুলাই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই মোতাবেক রবিবার (২৪ জুন) রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। শেষ দিনে চারটি মনোয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছেন উপ-নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমান।

গত ৩ মে নিজ কর্যালয়ের সামনে দুবৃর্ত্তের গুলিতে নিহত হন নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শান্তিমান চাকমা। 

উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা হলেন প্রগতি চাকমা, কল্পনা চাকমা, প্রনতি চাকমা, রুপম দেওয়ান। এর মধ্যে প্রগতি চাকমা ও কল্পনা চাকমা ইউপিডিএফ সমর্থিত এবং প্রনতি চাকমা ও রুপম দেওয়ান জেএসএস (এমএনলারমা) সমর্থিত প্রার্থী বলে স্থানীয়ভাবে জানা গেছে। প্রার্থীরা তাদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

শূন্য পদে উপ-নির্বাচনের জন্য গত ১১ জুন রাঙামাটি জেলা নির্বাচন অফিসার ও নানিয়ারচর উপজেলা রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। আগামী ২৬ জুন মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ, ৩ জুলাই রিটার্নিং অফিসারের নিকট প্রার্থিতা প্রত্যাহারের তারিখ রয়েছে।

উপ-নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমান জানিয়েছেন, ‘নানিয়ারচর উপজেলা পরিষদ উপ-নির্বাচনের চারটি মনোয়নপত্র পেয়েছি। নির্বাচন সুষ্ঠ করতে সব প্রস্তুতি আমাদের আছে।’

ঝুঁকিপূর্ণ কেন্দ্রের কথা জানতে চাইলে তিনি বলেন, ‘আগে বাছাইয়ের ও প্রত্যাহারের কাজ শেষ করি পরে বিষয়টি জানাবো।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের