কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
০৪ জুলাই ২০১৮, ১৩:৩৫আপডেট : ০৪ জুলাই ২০১৮, ১৩:৩৫

কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নওসাদ আলী (৪৮) নামে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর সোলেমান শাহ (র.) দরবার শরীফের কাছে পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নওসাদ উপজেলার নতুন পাড়া এলাকার বাসিন্দা।
মোকারিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ জানান, নওসাদ আলী সোলেমান শাহ (র.) দরবার শরীফের পাশে পদ্মা নদীতে ডোঙা নৌকা নিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার জাল বিছানোর সময় নৌকা উল্টে পড়ে যান তিনি। এরপর তাকে আর খোঁজ করে পাওয়া যায়নি। বুধবার বেলা ১১টার দিকে পদ্মা নদীর উক্ত স্থানেই লাশ ভেসে উঠে।
ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম সরোয়ার জানান, নিহত নওসাদ একজন আইডি কার্ডধারী জেলে। আর্থিক নীতিমালা ২০১৮ অনুযায়ী নওসাদের পরিবার ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী