যশোরে গুলিতে নিহত যুবকের পরিচয় মিলেছে

যশোর প্রতিনিধি
১১ জুলাই ২০১৮, ১৯:১০আপডেট : ১১ জুলাই ২০১৮, ১৯:১০

লাশ উদ্ধার

যশোরের মণিরামপুরে বুধবার ভোরে গুলিতে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। তিনি যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের হাশিমপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে বাবলুর রহমান বাবলা (২৬)। বুধবার সকালে যশোর জেনারেল হাসপাতালের মর্গে এসে স্বজনরা তার লাশ শনাক্ত করে।

নিহতের চাচাত ভাই শতকত হোসেন জানান, মঙ্গলবার যশোর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান বাবলা। এরপর তিনি নিখোঁজ হন। অনেক খোঁজ করেও স্বজনরা তার সন্ধান পায়নি। বুধবার গোলাগুলিতে একজন নিহতের খবর পেয়ে সকালে তারা মর্গে গিয়ে দেখেন লাশটি বাবলার। বাবলার বিরুদ্ধে ৭-৮টি মামলা রয়েছে বলে জানান শওকত হোসেন।

এর আগে বুধবার সকাল ৬টার দিকে মণিরামপুর থানা পুলিশ যশোর-রাজগঞ্জ সড়কের গাঙ্গুলিয়া জামতলা এলাকা থেকে বাবলার লাশটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আইনুদ্দীন বলেন,‘লাশের পরিচয় পুরোপুরিভাবে মেলেনি। শুনেছি,লাশটি যশোরের খাজুরা রোডের হাশিমপুরের বাবলার।’

মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন বলেন, ‘যশোর-রাজগঞ্জ সড়কের গাঙ্গুলিয়া জামতলা এলাকায় রাস্তার ওপর লাশ পড়ে থাকার খবর পেয়ে ভোর পাঁচটার দিকে এসআই আইনুদ্দীনসহ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠান। ঘটনাস্থল থেকে একটি পাইপগান উদ্ধার করা  হয়েছে।’

ওসি জানান, তারা ধারণা করছে দুই দল ডাকাত বা বন্দুকধারীদের মধ্যে গোলাগুলিতে ওই যুবক নিহত হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম