যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

যশোর প্রতিনিধি
২২ জুলাই ২০১৮, ১০:৫৯আপডেট : ২২ জুলাই ২০১৮, ১১:০৭

যশোর যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছে। শনিবার (২১ জুলাই) এ দুই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোর উপশহর এলাকার আবু বক্কারের স্ত্রী রেবেকা বেগম (৫০) ও যশোর সদরের রাজারহাট এলাকার মিনু হোসেনের স্ত্রী বিউটি বেগম (৪০)।

রেবেকার স্বামী আবু বক্কার জানান, শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে যশোরের হাশিমপুর থেকে মোটরসাইকেলে চড়ে তারা বাড়ি ফিরছিলেন। যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর স্কুলের কাছে পৌঁছালে মোটরসাইকেলের পিছন থেকে রেবেকা পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

যশোর কোতোয়ালি থানার এসআই শামীম আহমেদ জানান, পারিবারিক কোনও অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

অপরদিকে,নিহত বিউটি বেগমের বোন লিপি জানান,স্বামী মনুর মোটরসাইকেলে চড়ে বিকাল সাড়ে ৫টার দিকে রাজারহাট থেকে শহরের খড়কী এলাকায় বাবার বাড়িতে আসছিলেন বিউটি। এসময় বকচর এলাকায় পৌঁছালে পিছন থেকে ট্রাক ধাক্কা দিলে বিউটি বেগম ছিটকে পড়ে গুরুতর আহত হন। এসময় মিনুও আঘাত পান। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসক বিউটি বেগমকে রাত ৭টার দিকে মৃত ঘোষণা করেন। স্বামী মিনু হোসেনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম