রাজনৈতিক সমস্যা সমাধান নিয়ে বিএনপির কোনও প্রস্তাব নেই: তথ্যমন্ত্রী

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া
০৪ আগস্ট ২০১৮, ১৫:৪৯আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ১৫:৪৯

কুষ্টিয়ায় বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,‘রাজনৈতিক সমস্যার সমাধান নিয়ে বিএনপির কোনও প্রস্তাব নেই। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ও খুনের দায়ে বিচারাধীন আসামি তারেক রহমানসহ অপরাধীদের পক্ষে ওকালতি করা ছাড়া আর কোনও মাথা ব্যাথা বিএনপির নেই।’ শনিবার (৪ আগস্ট) বেলা ১২টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স দেওয়া ও হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জাসদ সভাপতি বলেন,‘শেখ হাসিনা সরকার ছোট ছোট শিক্ষার্থীদের আন্দোলনের নয় দফা দাবি বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নিয়েছেন। বর্তমান সমস্যা সমাধানে সরকার তৎপর। এ নিয়ে কোনও রাজনৈতিক মহলের প্রধানমন্ত্রীকে দোষারোপ করা ঠিক না।’

তথ্যমন্ত্রী বলেন,‘বিএনপি বুঝতেই চাচ্ছে না যে শেখ হাসিনার সরকার এ সমস্যা সমাধান করে ফেলেছে। সমাধান করা সমস্যা নিয়ে তারা আবার তালগোল পাকাতে চাচ্ছে। এসব করে লাভ হবে না,এভাবে রাজনৈতিক আন্দোলন হয় না।’

এসময় আরও উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) এসএম জামাল আহমেদ, মিরপুর পৌরসভার মেয়র হাজী এনামুল হক, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা (টিএইচও) কর্মকর্তা ডাক্তার সেলিম হোসেন ফরাজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার নাসরিন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ