শোক দিবসে বঙ্গবন্ধুর স্মরণে খুলনায় দু’টি ম্যুরাল উদ্বোধন

খুলনা প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৮, ১১:০৯আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১১:২২

  শোক দিবসে বঙ্গবন্ধুর স্মরণে খুলনায় দু’টি ম্যুরাল উদ্বোধন শোক দিবস উপলক্ষে খুলনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  দু’টি ম্যুর‌্যাল উদ্বোধন করা হবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েটে) স্থাপিত ‘বঙ্গবন্ধু স্কয়ার’ ও ডুমুরিয়া উপজেলার গুটুদিয়ায় স্থাপিত বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ম্যুরাল।

৭ মার্চের ঐতিহাসিক ভাষণ স্মরণে ডুমুরিয়ায় এই প্রথম বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হয়েছে। গুটুদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোস্তফা সরোয়ারের উদ্যোগে ৩ বছর ধরে ইউনিয়ন কমপ্লেক্স চত্বরে নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধুর এ ম্যুরালটি। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রভাতফেরি শেষে যথাযথ মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় বঙ্গবন্ধুর এই ম্যুরালে।

মঙ্গলবার বিকালে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ বেগম ম্যুরালটি পরিদর্শন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আহসান হাবিব, ইউপি চেয়ারম্যান মোস্তফা সরোয়ার কবিতা বিশ্বাস,সাবেক যুবলীগ নেতা খান ইমরান কবির প্রমুখ।

শোক দিবসে বঙ্গবন্ধুর স্মরণে খুলনায় দু’টি ম্যুরাল উদ্বোধন এদিকে কুয়েটে ‘বঙ্গবন্ধু স্কয়ার’র উদ্বোধন করা হয় ২ আগস্ট রাতে। কুয়েট অডিটরিয়াম ভবনের সামনে ফলক উন্মোচনের মাধ্যমে বঙ্গবন্ধু স্কয়ারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

কুয়েটের সাবেক ভিসি বলেন, ‘স্বাধীন বাংলাদেশের স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশেষ নির্দেশনায় ১৯৭৪ সালে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল। এ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করা হলো।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের