সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু নিহত, ২৩ জেলে উদ্ধার

খুলনা প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৮, ২১:৫৪আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ২২:০৫

বন্দুকযুদ্ধ সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাবু (৩৮) নামে আলামিন বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। বুধবার (১৫ আগস্ট) সকালে সুন্দরবনের খুলনা রেঞ্জের কয়রা শিবসা নদীর মারকির বাওনের খাল এলাকায় এ ঘটনা ঘটে। এসময় দস্যুদের হাতে জিম্মি ২৩ জেলেকে উদ্ধার করা হয়। এছাড়া সাতটি নৌকা, বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ এর অধিনায়ক উইংকমান্ডার হাসান ইমন আল রাজীব জানান, বনদস্যু আল আমিন বাহিনী সুন্দরবনের সাতক্ষীরা ও খুলনা রেঞ্জের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে দস্যুতা করে আসেছে। দস্যুরা কয়রা শিবসা নদীর মারকির বাওনের খাল এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে অভিযান শুরু করে
র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দস্যুরা গুলি করা শুরু করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে দস্যুরা পালিয়ে যায়। বেলা ১১টার দিকে ঘটনাস্থলে তল্লাশি করে বাবুর লাশ উদ্ধার করা হয়। এসময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
এসময় জিম্মি ২৩ জেলেকে উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ এর অপরেশন অফিসার লে. কমান্ডার জাহিদ জানান, র‌্যাবের একটি দল বুধবার ভোরে মারকি খালে বনদস্যু আল আমিন বাহিনীর হাতে জিম্মি জেলেদের উদ্ধারে অভিযান শুরু করে। এ সময় বন্দুকযুদ্ধে অপহৃত ২৩ জেলে, বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়। এসময় গোলাগুলিতে বাবু নামে এক দুস্য নিহত হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম