ফেনসিডিলসহ র‌্যাবের তিন ভুয়া সদস্য গ্রেফতার

খুলনা প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৮, ১২:২৫আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ১২:৩৬

গ্রেফতার করা তিনজন খুলনা মহানগরীতে র‌্যাবের তিন ভুয়া সদস্য ও চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে চাঁদার ১০ হাজার টাকা এবং ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ আগস্ট) মহানগরীর স্টেশন রোড এলাকায় র‌্যাব-৬ এর সদস্যরা তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হচ্ছে, নাসিম শেখ (২৪), মনিরুল সরদার (৪০) ও সামসুর রহমান (৪৮)।

র‌্যাব-৬’র অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান জানান, গ্রেফতারকৃতরা র‌্যাব-৬ এর অফিসার ও সোর্সের পরিচয় দিয়ে নাদিম খান বাবুর (৩২) কাছে প্রায় সময় চাঁদা দাবি করতো। ১৬ আগস্ট বিষয়টি নাদিম তাদের জানায়। এরপর চাঁদা দেওয়ার আগে টাকাগুলো ফটোকপি করে রাখার নির্দেশ দেওয়া হয়। তারই অংশ হিসেবে শনিবার বিকালে চাঁদা দেওয়ার পর র‌্যাব আদায়কৃত ১০ হাজার টাকাসহ তাদের গ্রেফতার করে। এসময় জব্দকৃত টাকার সঙ্গে আগের ফটোকপি করা টাকার নম্বরের সঙ্গে মিলিয়ে দেখা হয় এবং হুবহু মিল পাওয়া যায়। এছাড়া তাদের প্রত্যেকের প্যান্টের পকেট থেকে ২ বোতল করে ফেনসিডিল ৩ জন আসামির কাছ থেকে ৬ বোতল ফেনসিডিল পাওয়া যায়। 

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, নাসিম শেখ নিজেকে র‌্যাবের ক্যাপ্টেন রহিম হিসেবে পরিচয় দেয় এবং মনিরুল ও সামসু র‌্যাব-৬ এর সোর্স দাবি করে অবৈধ ব্যবসায় সহযোগিতার নামে বিভিন্ন সময়ে চাঁদা আদায় করে। সর্বশেষ তারা ১০  হাজার টাকা আদায় করে। তাদের বিরুদ্ধে খুলনা থানায় ২টি মামলা করা হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের