চুয়াডাঙ্গায় ভারতীয় রুপার গয়না উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৮, ১২:৪১আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ১৪:০৩

চুয়াডাঙ্গায় ভারতীয় রুপার গয়না উদ্ধার চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা হঠাৎপাড়া এলাকা থেকে ১৮ কেজি ৭০০ গ্রাম ভারতীয় রুপার গয়না উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার (৩১ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে এসব গয়না উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান এসব তথ্য জানিয়েছেন।
বিজিবি-৬ পরিচালক ইমাম হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার ভোরে আমরা জানতে পারি ভারত থেকে চোরাচালানের মাধ্যমে বড় একটি চালান বাংলাদেশে আসছে। এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের বিশেষ টহল দল নায়েক জহির রায়হানের নেতৃত্বে দামুড়হুদার দর্শনা হঠাৎপাড়া চার রাস্তার মোড় নামক স্থানে একজন মোটরসাইকেল আরোহীকে চ্যালেঞ্জ করলে সে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।’
পরিচালক ইমাম হাসান আরও বলেন, ‘মোটরসাইকেলে লুকানো বক্স থেকে ১৮ কেজি ৭০০ গ্রাম (১৬০৩ ভরি) ভারতীয় রুপার গয়না উদ্ধার করা হয়। উদ্ধার করা গয়না ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য ৩০ লাখ ২৫ হাজার ৪০৩ টাকা। জব্দ করা রুপা এবং মোটরসাইকেল কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।’
এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

/এমএফ/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন