‘বনদস্যুরা সুন্দরবন ধ্বংস করে ফেলছে তা নিয়ে পরিবেশবাদীদের কোনও মাথা ব্যাথা নেই’

মোংলা প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫৭আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৯

  তালুকদার আব্দুল খালেক

খুলনা সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ‘সুন্দরবনকে প্রতিনিয়ত বিভিন্নভাবে দস্যুরা ধ্বংস করে যাচ্ছে, তাতে পরিবেশবাদীদের কোন মাথা ব্যাথা নাই। দস্যুরা বনের কাঠ কেটে উজাড় করছে, বাঘ মারছে হরিণ মারছে। এ নিয়ে তথাকথিত পরিবেশবাদীদের কোনও প্রতিবাদ নাই আন্দোলনও নাই। তাদের আন্দোলন তাপ বিদ্যুৎকেন্দ্র নিয়ে। শনিবার (১ সেপ্টেম্বর) মোংলা সরকারি কলেজে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেককে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে তিনি এসব কথা বলেন। এসময় বর্তমান সরকারের উন্নয়নের তথ্য তুলে ধরে খালেক আগামীতে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া ও তৎকালীন পররাষ্ট্র মন্ত্রী মোস্তাফিজুর রহমান মোংলা বন্দরকে ধ্বংস করেছে। ওই সময় মোংলা-রামপাল ছিল সন্ত্রাসীর জনপদ। বিশ্বের অনেক দেশে এ ধরনের প্রকল্প থাকলেও পরিবেশ নষ্টের কোনও খবর নেই, পরিবেশ শুধু বাংলাদেশে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে সে জনপদ শান্তির জনপদে পরিণত করেছে।’

সিটি মেয়র খালেক বলেন,‘রামপালে তাপ বিদ্যুৎকেন্দ্র আগামী ডিসেম্বরে দৃশ্যমান হবে। সেখানে কয়েক হাজার লোকের কর্মসংস্থান হবে। কিন্তু এটি বিএনপি জামায়ত চায় না। তারা পরিবেশবাদীদের সামনে দিয়ে ষড়যন্ত্র করছে।’

মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম সরোয়ারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য হাবিবুন নাহার, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, আওয়ামী  নেতা ও সরকারি কলেজের প্রতিষ্ঠাতা সুনিল কুমার বিশ্বাস, ইব্রাহিম হোসেনসহ যুবলীগ নেতা ইস্রাফিল হাওলাদার, ইকবাল হোসেন, আব্দুল্লা আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম