কালীগঞ্জে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

ঝিনাইদহ প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৮, ০২:৩৬আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ০২:৩৭

ঝিনাইদহ ঝিনাইদহের কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন চারজন। এসময় তিনটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। রবিবার (২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাবরা গ্রামে এই ঘটে।
এলাকাবাসী জানায়, রবিবার রাতে বাবরা গ্রামের নিজ বাড়ি থেকে কালীগঞ্জ শহরে আসছিল আওয়ামী লীগকর্মী আব্দুল মান্নান। এসময় গ্রামের রাস্তায় ওপর আরেক আওয়ামী লীগ কর্মী মনিরুল, ঠাণ্ডুসহ কয়েকজন যুবক তাকে গতিরোধ করে মারধর করে। এতে উভয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেসময় ঘটনাস্থলে তিনটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে উভয়পক্ষের অন্তত চারজন আহত হন। আহতদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক সাজ্জাদুর রহমান জানান, ‘রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে এ মারামারির ঘটনা ঘটেছে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বোমার বিস্ফোরণ ঘটেছে কিনা বলা যাচ্ছে না। তবে পটকা জাতীয় কিছুর বিস্ফোরণ ঘটানো হতে পারে।’
কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, মারামারির ঘটনা ঘটেছে। কিন্তু থানায় এখনও কেউ অভিযোগ দায়ের করেনি।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ড.: অরুন কুমার দাস জানান, হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে ওসমান নামে এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তার ডান হাতে গুরুতর আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান