নাশকতার পরিকল্পনার অভিযোগে ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে শহরের আদর্শপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি রিভলবার ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আবদুল মালেক শহরের শেরেবাংলা সড়কের বাসিন্দা।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন শহরের আদর্শপাড়া এলাকায় বিএনপির নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছে। এর ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক ও আলী আহম্মেদ ফকর নামে এক বিএনপি কর্মীকে আটক করে। এ সময় রিভলবারসহ ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় থানা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।







