খুলনায় ডেঙ্গু শনাক্ত না হলেও সতর্ক ১১৬টি মেডিক্যাল টিম

খুলনা প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩১আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৫

খুলনা খুলনায় এখন পর্যন্ত কোনও ডেঙ্গু আক্রান্ত  রোগী শনাক্ত হয়নি। তবে সচেতনতা সৃষ্টি, রোগী শনাক্তকরণ ও প্রতিরোধসহ জরুরী সেবা দেওয়ার জন্য ৯ উপজেলায় ১১৬টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।  পাশাপাশি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোকেও সতর্ক রাখা হয়েছে। এছাড়া খুলনা সিটি করপোরেশন (কেসিসি) মশক নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি ৩১টি ওয়ার্ডে ৭৩ জন স্বাস্থ্যকর্মী পরিষ্কার-পরিচ্ছন্ন কাজে নিযুক্ত করেছে।
খুলনার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. আতিয়ার রহমান শেখ জানান, এখন পর্যন্ত কোথাও ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত না হলেও ডেঙ্গু রোগ প্রতিরোধে ১১৬টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। রোগীর জ্বর, মাথা ব্যথা এবং রক্তক্ষরণ হলে পার্শ্ববর্তী স্বাস্থ্য কমপ্লেক্স, হাসপাতাল বা ইউনিয়ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়েছে।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ জানান, 'ডেঙ্গু চিকিৎসায় সব ধরনের প্রস্তুতি এখানে রয়েছে। নিয়মিত ওষুধ সরবরাহও রয়েছে।'

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের