কালিগঞ্জে বজ্রাঘাতে দুই স্কুলছাত্রী নিহত, আহত ২

সাতক্ষীরা প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৯আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৯

বজ্রাঘাত

সাতক্ষীরার কালিগঞ্জে প্রাইভেট পড়তে যাওয়ার সময় বজ্রাঘাতে দুই স্কুলছাত্রী নিহত হয়েছে। এ সময় আরও দুইজন গুরুতর আহত হয়েছে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকাল ৫টার দিকে কয়েক দফা বজ্রপাতের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ছাত্রীর হলো, সাঁইহাটি গ্রামের বেল্লাল খাঁর মেয়ে বিলকিস খাতুন ও চাম্পাফুল গ্রামের আকবর আলির মেয়ে মুসলিমা খাতুন ময়না। গুরুতর আহত দুই ছাত্রী হলো, তেতুলিয়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে সাথী সুলতানা ও বালাপোতা গ্রামের আবদুর রহিমের মেয়ে রুবিনা আকতার। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজন বলে জানিয়েছে স্বজনরা। নিহত ও আহতদের সবাই স্থানীয় চাম্পাফুল এপিসি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বজ্রঘাতে দুই স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, ‘তারা চাম্পাফুল এপিসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জগন্নাথ স্যারের বাসায় প্রাইভেট পড়তে যাচ্ছিল। তারা গ্রামের অরুণ মেম্বারের বাড়ির কাছে আসতেই বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় তারা একটি বাঁশঝাড়ের নিচে আশ্রয় নেয়। কিন্তু বজ্রাঘাতে চার বান্ধবি আহত হয়। গ্রামবাসী তাদের উদ্ধার করে প্রথমে আশাশুনি হাসপাতালে নিয়ে যায়। সেখানে বিলকিসের মৃত্যু হয়। পরে তাদের নিয়ে আসা হয় সাতক্ষীরা সদর হাসপাতালে। সেখানে সন্ধ্যায় মুসলিমা ময়নার মৃত্যু হয়।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের