মেহেরপুরে উপজেলা জামায়াতের আমীরসহ ১৩ নেতাকর্মী আটক

মেহেরপুর প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৮আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৮

মেহেরপুরে উপজেলা জামায়াতের আমীরসহ ১৩ নেতাকর্মী আটক

মেহেরপুরের মুজিবনগর উপজেলা জামায়াতের আমীর খান জাহান আলীসহ ১৩ নেতাকর্মীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। এসময় সাতটি ককটেল উদ্ধার করেছে বলে পুলিশের দাবি।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেম জানান, বৃহস্পতিবার সকালে প্রায় ১৫০ জনের একটি দল বাগোয়ান মোড়ে দাঁড়িয়ে বিক্ষোভ করে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করছিল। পুলিশ সংবাদ পেয়ে সেখানে পৌঁছালে তারা পুলিশের সামনে ৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ সদস্যারা ধাওয়া করে সাতটি ককটেলসহ ১৩ জনকে বোমাসহ আটক করে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আটক জামায়াতের নেতা-কর্মীদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আটকৃতরা হলেন, উপজেলা জামায়াতের আমির খানজাহান আলী এবং স্থানীয় জামায়াতের নেতা ও কর্মী আশরাফুল আলম, আজিজুল মিস্ত্রি,ফজলুল হক,মহিউদ্দীন,হাসাদ সরদার,সিরাত আলী,নবী গাজী,জহুরুল,সুজন আলী,মনোর উদ্দীন,রবিউল ইসলাম ও বানার শেখ।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের