মাদক ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ ৩ জনকে ছুরিকাঘাত

যশোর প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৫২আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২৩

যশোর যশোরে পারিবারিক কলহ ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুই নারীসহ তিনজন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৫ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- যশোর শহরের রেলগেট তুলোতলা এলাকার ফারুক হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৬৫), আব্দুস সাত্তারের স্ত্রী লেবু বেগম (৬৫) এবং আব্দুল আলিমের ছেলে সাগর (২৫)।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এম আব্দুর রশিদ জানান, তিনজনের বুকসহ শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এদের মধ্যে জাহানারা বেগম ও সাগরের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা জানান, আহতরা সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ দুই পক্ষ পরস্পর সংঘর্ষে লিপ্ত হয়।

তবে আহত সাগরের বাবা আব্দুল আলিমের দাবি, তার ছেলে চাঁচড়া এলাকায় পোনামাছের ব্যবসা করে। পূর্বশত্রুতার কারণে একই এলাকার শাহাদৎ, জুয়েল, অনিক, কালু ও ইবাদত তার ছেলেকে ছুরিকাঘাতে গুরুতর আহত করেছে।

অপরদিকে আহত জাহানারা বেগমের মেয়ে মাকসুদা আকতার মেরি অভিযোগ করেন, পূর্বশত্রুতার জেরে সাগর, তার বাবা আব্দুল আলিম, লিপু ও সোহেল মিলে আমার মা ও প্রতিবেশী চাচি লেবু বেগমের বুকে ছুরিকাঘাত করেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপুর্ব হাসান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জড়িতদের আটকে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম