আইনজীবীদের নিয়ে কটূক্তি, তথ্যপ্রযুক্তি আইনে নড়াইলে গ্রেফতার ৩

নড়াইল প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৭:০৪আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১২

আইনজীবীদের নিয়ে কটূক্তি, তথ্যপ্রযুক্তি আইনে নড়াইলে গ্রেফতার ৩ ‘আল-আমিন নড়াইল’ ছদ্মনামে ফেসবুক খোলা আইডি থেকে আইনজীবীদের সম্পর্কে কটূক্তি করার অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নড়াইলের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো: নড়াইল শহরের ভওয়াখালীর সুলতান সিকদারের ছেলে বিপ্লব সিকদার, একই এলাকার মিসকাতুল ওয়াজিন লিটু ও মহিষখোলার সৈয়দ শওকতের ছেলে সৈয়দ জিল্লু।
এজাহারের সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট ফেসবুক আইডি থেকে নড়াইলের কয়েকজন আইনজীবী সম্পর্কে অশালীন ও মানহানিকর মন্তব্য প্রকাশ করা হয়। এর প্রেক্ষিতে গত ১৩ সেপ্টেম্বর নড়াইল জজ কোর্টের আইনজীবী কাজী বশিরুল হক বাদী হয়ে গ্রেফতারকৃতদের সদর থানায় অভিযোগ দায়ের করেছিলেন। চারদিন পার হয়ে গেলেও মামলা নথিভুক্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আইনজীবীরা।
এ ব্যাপারে গত রবিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনে ডাকা এক জরুরি সভায় নিন্দা ও তীব্র প্রতিবাদ জানানো হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম নবীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পরিতোষ কুমার বাগচী, অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, অ্যাডভোকেট হেমায়েত উল্লাহ হিরু, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমদাদুল হক, সমিতির সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিত বিশ্বাস, অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ, অ্যাডভোকেট ওমর ফারুক, অ্যাডভোকেট জাহিদুল আলম, অ্যাডভোকেট ওবায়দুর রহমান, অ্যাডভোকেট কাজী বশিরুল হক প্রমুখ। সভায় সিদ্ধান্ত হয়, মামলা নথিভুক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা না নিলে পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ