রাজবাড়ী থেকে অপহৃত শিশু ঝিনাইদহে উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৮, ০২:৪১আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ০২:৪১

বাবা-মায়ের সঙ্গে উদ্ধার হওয়া শিশু আল-আমিন রাজবাড়ী থেকে অপহৃত হওয়া আল-আমিন (১২) নামে এক শিশুকে ঝিনাইদহের কালীগঞ্জ  থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) তাকে উদ্ধার করে রাত ১০টার দিকে তাকে তার বাবা-মায়ের কাছে  তুলে দেওয়া হয়। এর আগে বুধবার সকালে অপহৃত হয় সে। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) অমিত কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া আল-আমিন সে রাজবাড়ীর জেলার রূপপুর গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে।

এসআই অমিত কুমার দাস জানান, বুধবার সকালে আল-আমিন ট্রেনে করে রাজবাড়ী থেকে কুষ্টিয়ায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। ট্রেনের মধ্যে অপরিচিত কয়েকজন ব্যক্তি তাকে ৫-৬ হাজার টাকা বেতনে কাজ করার কথা বলে নিয়ে যেতে চায়। কিন্তু আল-আমিন যেতে না চাইলে অপহরণকারীরা তার মুখে রুমাল শুকিয়ে অজ্ঞান করে ফেলে। বুধবার দিবাগত রাত ২টার দিকে  জ্ঞান ফিরে সে দেখতে পায় কালীগঞ্জ-যশোর সড়কের পাশে অবস্থিত একটি সার কারখানার কাছে তাকে ঘিরে ৫-৬ জন ব্যক্তি বসে আছে। সে সময় আল-আমিন কৌশলে সেখান থেকে পালিয়ে এসে বলিদাপাড়া লিটনের কফির দোকানের কাছে এসে চিৎকার শুরু করে। সে সময় পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পরিবারের সদস্যদের খবর দিলে বৃহস্পতিবার রাত ১০টার দিকে তারা এসে আল-আমিনকে নিয়ে যায়।

কালীগঞ্জ থানার ওসি ইউনুছ আলী জানান, ‘শিশু আল-আমিন নিখোঁজের ব্যাপারে রাজবাড়ী থানায় একটি মিসিং ডায়েরি হয়েছিল। কালীগঞ্জ থানার এসআই অমিত কুমার দাস শিশুটিকে উদ্ধার করে রাতে তার পিতা-মাতার হাতে তুলে দিয়েছেন।’   

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের