ঝিনাইদহে দুই জামায়াত-শিবির নেতাকর্মীসহ গ্রেফতার ৬৬, বোমা উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৪:০০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৪:০২

গ্রেফতার ঝিনাইদহে পুলিশের অভিযানে দুই জামায়াত-শিবির নেতাকর্মীসহ ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময়  বোমা ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ সেপ্টেম্বর) রাত থেকে রবিবার (২৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, জেলাব্যাপী মাদক ও নাশকতাবিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত সদর থানা থেকে ৩০, শৈলকুপা থেকে ৭, হরিণাকুন্ডু থেকে ৪, কালীগঞ্জ থেকে ৫, কোটচাঁদপুরে ১ জামায়াতসহ ৬ ও মহেশপুরে ১ শিবিরসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, কেশবপুর থেকে নাশকতার পরিকল্পনা করার সময় কোরবান আলীর কাছ থেকে ৬টি হাতবোমা উদ্ধার করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের