কুষ্টিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

কুষ্টিয়া প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৭আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৮

লাশ কুষ্টিয়ার দৌলতপুরে মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন এক মা। নিহতের নাম বানু খাতুন (৫০)। রবিবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের আংদিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় পিপুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ছেলে জুয়েলকে (২৩) আটক করেছে। নিহত বানু খাতুন উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের আংদিয়া গ্রামের আজিজুল হকের স্ত্রী।

এসআই মনোয়ার হোসেন জানান, রবিবার দুপুরে মাদকসেবী ছেলে জুয়েল তার মার কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে জুয়েল ক্ষিপ্ত হয়ে হাতের কাছে থাকা মাটি কাটার কোদাল ও কাঁসতে দিয়ে বানু খাতুনকে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে স্থানীয় পিপুলবাড়িয়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক জুয়েলকে আটক করেছে। বানু খাতুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদারা খান বলেন, মাদকাসক্ত ছেলের হাতে মা খুন হয়েছে। এ ঘটনায় ছেলেকে আটক করা হয়েছে।

/আইএ/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী