ভবদহে টিআরএম প্রকল্প বাতিল করায় সংগ্রাম কমিটির ক্ষোভ

যশোর প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৮

যশোর পানিসম্পদ মন্ত্রণালয় যশোরের বিলকপালিয়ায় প্রস্তাবিত ‘টিআরএম প্রকল্প’ যাচাই কমিটিতে বাতিল ঘোষণা করায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে যশোরের ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কমিটির নীল রতন ধর রোডের অস্থায়ী কার্যালয়ে এক সভায় সংগঠনটির নেতার এই উদ্বেগ প্রকাশ করেন। সভায় সভাপতিত্ব করেন– সংগঠনের আহ্বায়ক রণজিৎ বাওয়ালী। পরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সভার বিষয়ে বিস্তারিত জানায় সংগ্রাম কমিটি। 

নেতারা বলেন, পানিসম্পদ মন্ত্রণালয় জনগণের মতামতকে উপেক্ষা করে একটি বিশেষ মহলের স্বার্থ রক্ষায় কাজ করছে। যশোরের কেশবপুর, মণিরামপুর, অভয়নগর, যশোর শহর ও সেনানিবাস পানিতে তলিয়ে দেওয়ার ষড়যন্ত্রের অংশ হিসেবে গত ১২ সেপ্টেম্বর পানিসম্পদ মন্ত্রণালয় বিলকপালিয়ায় টিআরএম প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

সভায় বলা হয়, ভবদহ স্লুইসগেট থেকে বারো আওড়িয়া মোহনা পর্যন্ত ৫০-৬০ কিলোমিটার নদী ভরাট হতে চলেছে। মেশিন দিয়ে নদী কেটে ব্যবসা হতে পারে, কিন্তু তাতে নদী রক্ষা করা যায় না। এজন্য নদী প্রবাহ অব্যাহত রাখতে হয়। তার জন্য টিআরএম ছাড়া এখনই কোনও বিকল্প নেই। এ অবস্থায় জনগণের অভিজ্ঞতা ও বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, দীর্ঘদিন ধরে এই জনপদের মানুষ বিলকপালিয়ায়সহ পর্যায়ক্রমে বিলে বিলে টিআরএম ও উজানে নদীসংযোগের দাবি জানিয়ে আসছে। অথচ পানিসম্পদ মন্ত্রণালয় বিলকপালিয়ায় টিআরএম প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

সভায় বলা হয়, সরকার জলাবদ্ধ এলাকাকে ‘জলাশয়’ ঘোষণা করে তা রক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে; যা চরম গণবিরোধী শুধু নয়; এ অঞ্চলের প্রকৃতি, পরিবেশ ও প্রতিবেশবিরোধী এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাতের মধ্যে জনপদকে সোপর্দ করা।

সভার প্রস্তাবে আরও বলা হয়, এলাকার জনগণ টিআরএম প্রকল্পের বিরোধী নন। অথচ সরকারি দলের একটি অংশ ও প্রশাসনের অভ্যন্তরে একটি চক্র টিআরএম বানচাল করার ষড়যন্ত্র করছে। একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে টিআরএম বাতিলে সিদ্ধান্ত সরকারি ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করবে। সরকারের ‘নদী বাঁচাও’ নীতি এই জনপদের জন্য নেওয়া টিআরএম এর বিষয়ে নেওয়া নীতিগত সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করবে এবং সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করাবে।

ভবদহ এলাকার জনপদ রক্ষায় অবিলম্বে বিলকপালিয়ায় টিআরএমসহ প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। এই দাবি বাস্তবায়নে– আগামী ৩০ সেপ্টেম্বর যশোর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি এবং ৫ অক্টোবর যশোরের নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে গণসমাবেশের মাধ্যমে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয় সংগঠনটির পক্ষ থেকে।

সভায় আলোচনা করেন– সংগঠনের প্রধান উপদষ্টা ইকবাল কবির জাহিদ। অন্যদের মধ্যে আলোচনা করেন– প্রধান সমন্বয়ক বৈকুণ্ঠবিহারী রায়, সদস্য সচিব চৈতন্যকুমার পাল, সদস্য হাফেজ আব্দুল হামিদ, চিন্ময় বিশ্বাস, সনজিত বিশ্বাস, মহেন রায়, শিবপদ বিশ্বাস, দিল্লীশ্বর বৈরাগী, ভগিরথ হালদার, রাজু আহমেদ প্রমুখ।

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের