বিএনপি দেশে সংবিধানিক সংকট সৃষ্টির পাঁয়তারা করছে: তথ্যমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:১২আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:২৩

জনসভায় ইনু তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বিএনপি তথা জাতীয় ঐক্য জোট দেশে কোনও নির্বাচন চায় না। তারা চায় জঙ্গি নেত্রী খালেদা জিয়ার মুক্তির নামে দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি। এ লক্ষ্যে নিয়েই তারা বিশৃঙ্খলা সৃষ্টি করার পাঁয়তারা চালাচ্ছে।’

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকালে কুষ্টিয়ার ভেড়ামারার চণ্ডিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাসদের জনসভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘৫ জানুয়ারির মধ্যে নির্বাচন না হলে দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে। তখন কোনও সরকার থাকবে না। দেশ ভূতের সরকার চালাবে। এ থেকে পরিত্রাণ পেতে হলে যেকোনও মূল্যে ডিসেম্বরে শেষ সপ্তাহে জাতীয় নির্বাচন হবে। কোনও বাধায় এ সরকারকে রুখতে পারবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।’

তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ সরকার দেশের উন্নয়ন করলে আগামী নির্বাচনে দেশের জনগণ রায় দিয়ে আবারও দেশ পরিচালনার দায়িত্ব দেবে।

তিনি আরও বলেন, ‘আমি মনে করি এই উল্লাস বাংলাদেশের বিরুদ্ধে, এই উল্লাস রাজাকারের। সুতরাং এই ঐক্যটা অপরাধীদের রক্ষার ঐক্য এবং সব রাজাকার ও অপরাধীদের এক করার ঐক্য। জাতীয় ঐক্যের নামে যে ঐক্য গঠিত হয়েছে তাদের দাবি বিশ্লেষণ করলে দেখা যায় তারা নির্বাচনের জন্য নয় বরং কীভাবে নির্বাচনকে বানচাল করা যায় তার একটা ফন্দি-ফিকিরের প্রস্তাব উত্থাপন করছেন। তারা বাংলাদেশকে সংবিধানের বাইরে ফেলে দেওয়ার একটা পাঁয়তারা শুরু করেছেন। যারা সমারিক শাসন ও রাজাকারের দালালি করেছে এবং জঙ্গির পক্ষে সমর্থন নিয়েছে তাদের সঙ্গে হঠাৎ করে কামাল হোসেন ও বি.চৌধুরীরা হাত মেলালো কী করে তা আমার বোধগম্য নয়।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী