কালগঞ্জে ৪টি হাতবোমাসহ দুই ব্যক্তি আটক

ঝিনাইদহ প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪১আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫২

কালগঞ্জে ৪টি হাতবোমাসহ দুই ব্যক্তি আটক ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে হাফিজুর রহমান (৫৩) ও মাহাবুবুর রহমান মাফি নামের দুই ব্যক্তি ৪টি হাতবোমাসহ আটক করেছে। রবিবার ভোর রাতে উপজেলার পিরোজপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় গোপন বৈঠক করার সময় তাদের গ্রেফতার করা হয়।

কালীগঞ্জ থানার ওসি ইউনুছ আলী জানান, ১৮/২০ জনের একটি দল নাশকতা সৃষ্টির লক্ষ্যে পিরোজপুর গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় গোপন বৈঠক করছিল। খবর পেয়ে এস আই দেলোয়ার হোসেন মোল্লা ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও পিরোজপুর গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে হাফিজুর রহমান ও একই গ্রামের মৃত আমির আলী মণ্ডলের ছেলে মাহবুবুর রহমান মাফিকে আটক করা হয়। সেখানে থেকে ৪টি হাতবোমা উদ্ধার করা হয়। বোমাগুলো টেপ দিয়ে পেঁচানো ছিল, যা বালতির মধ্যে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে।

এ ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে থানায় বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে। দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের