শ্রমিকদের মারধর, বাগেরহাটে চার রুটে বাস ধর্মঘট শুরু

বাগেরহাট প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৮, ১০:৫৬আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ১০:৫৭

বাগেরহাট বাসে বসে মাদকসেবন, যন্ত্রাংশ চুরিতে বাধা দেওয়ায় শ্রমিকদের মারধরের প্রতিবাদে বাগেরহাটের চারটি রুটে বাস ধর্মঘট শুরু করেছে শ্রমিক ইউনিয়ন। বুধবার (৩ অক্টোবর) সকাল থেকে বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়ন এই ধর্মঘট শুরু করে। তবে দূরপাল্লার পরিবহণ চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে হঠাৎ করে ধর্মঘটের ফলে এই রুটে চলাচল করা যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
এর আগে মঙ্গলবার রাতে বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়ন এক সভা করে এই ধর্মঘটের ঘোষণা দেয়।
বাগেরহাট-সোনাডাঙ্গা, বাগেরহাট-পিরোজপুর, বাগেরহাট-শরণখোলা এবং বাগেরহাট-রুপসা এই চারটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মাসুম মোল্লা ওরফে ছোট বাবু বলেন, তিনদিন আগে বাগেরহাট রুটের সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে বসে এক মাদকসেবী মাদকসেবন করছিল। এসময় ওই গাড়িরচালক তা দেখতে পেয়ে বাধা দেয়। গাড়িতে বসে মাদকসেবনের প্রতিবাদ করায় সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডের কিছু শ্রমিক তাকে মারধর করে। আমরা বিষয়টি বাস মালিক সমিতি এবং প্রশাসনকে জানালে তারা কোনও ব্যবস্থা নেয়নি। তাই আমরা বিচার না পেয়ে বাধ্য হয়ে চারটি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছি। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমাদের ধর্মঘট অব্যাহত থাকবে।’
যাত্রীরা অভিযোগ করেন, কোন ঘোষণা ছাড়াই শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছে। জরুরি কাজে খুলনা যাওয়ার উদ্দেশে এসে এখন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। সমস্যার দ্রুত সমাধান করতে প্রশাসনের কাছে দাবি জানান যাত্রীরা।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী