দিঘলিয়ায় বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী গ্রেফতার

খুলনা প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৮, ১৩:৪৬আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ১৩:৫১

গ্রেফতার খুলনার দিঘলিয়ায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২রা অক্টোবর) রাতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে পাওয়া হাত বোমা, রামদা, হাতুড়ি ও লোহার রড জব্দ করা হয়েছে। দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস রঞ্জন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃতরা হচ্ছে বিএনপি নেতা এরশাদ খা্ন(৩৩), নোয়াব আলি(৩২), আসাদ শেখ(৩৫), হাসিবুর রহমান(২২), রফিকুল ইসলাম(৪৫) ও জামায়াত নেতা আলমগীর হোসেন(৩৫)।

ওসি মানস রঞ্জন দাস বলেন, নাশকতা সৃষ্টির লক্ষে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা  দিঘলিয়া উপজেলা নির্বাচন অফিসের সামনে রাত ৩টার দিকে জড়ো হয়। পুলিশ উপস্থিত হলে তারা ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে পুলিশ ৫ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। এর ফলে তারা ছত্রভঙ্গ হয়। এ অবস্থায় পুলিশ ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করে। তাদের কাছ থেকে ৪টি হাতবোমা, ২টি রামদা ও হাতুড়ি জব্দ করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরকদ্রব্য আইনে দিঘলিয়া থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের