চুয়াডাঙ্গায় ৩১ কেজি রুপার গহনাসহ ইউপি সদস্য আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৮, ১৬:০০আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ১৬:০১

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর থেকে ৩১ কেজি ২৫০ গ্রাম রুপার গহনা ও মোটরসাইকেলসহ ইউপি সদস্য খায়রুল ইসলামকে (৩৮)  আটক করেছে বিজিবি। রবিবার (৭ অক্টোবর) সকাল ৯ টার দিকে তাকে আটক করা হয়। দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার খায়রুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক খায়রুল ইসলাম উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের মাঝহারুল ইসলামের ছেলে এবং পারকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য।

বিজিবি সূত্রে জানা যায়,  রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাড়াদি বিজিবি ক্যাম্পের একদল বিজিবি ইউপি সদস্য  পারকৃষ্ণপুর গ্রামের খায়রুলের বাড়ির সামনে থেকে মোটরসাইকেলসহ খায়রুল ইসলামকে আটক করে। মোটরসাইকেল তল্লাশি করে ৩১ কেজি ২৫০ গ্রাম রুপার গহনা উদ্ধার করে।

কোম্পানি কমান্ডার খায়রুল ইসলাম জানান, আটক খায়রুল ইসলাম চিহ্নিত মাদক ও স্বর্ণ-রৌপ্য ব্যবসায়ী।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি