কামাল হোসেনরা গণতন্ত্র ও নির্বাচনকে জিম্মি করতে চাচ্ছে: তথ্যমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি
০৮ অক্টোবর ২০১৮, ০০:১৭আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ০০:৩৯

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ড. কামাল ও বি. চৌধুরীরা জামায়াত-রাজাকারের সঙ্গে সংসার করতেই বিএনপির ঘরে ঢুকেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের সঙ্গে তথাকথিত ঐক্যের মাধ্যমে কামাল হোসেনরা গণতন্ত্র ও নির্বাচনকে জিম্মি করতে চাচ্ছে।’

রবিবার (৭ অক্টোবর) বিকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর স্কুল মাঠে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সেখানে তিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন। স্থানীয়রা তথ্যমন্ত্রীর বাবার স্মরণে এই টুর্নামেন্টের আয়োজন করেন।

হাসানুল হক ইনু বলেন, ‘সাজাপ্রাপ্ত খালেদা জিয়াসহ সব অপরাধীর মুক্তির জন্য ড. কামাল হোসেন, বি.চৌধুরীরা দরকষাকষি করছেন। কোনও অবস্থাতেই আমরা সাজাপ্রাপ্ত অপরাধীদের মুক্তির দরকষাকষির সালিশেও বসবো না, আলোচনাতেও বসবো না।’

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘কামাল হোসেন, বিএনপি ও জামায়াতরা জোট বাঁধার নামে একটি ঘোট পাকাচ্ছে। তারা অবাস্তব নির্দলীয় সরকারের প্রস্তাব দিচ্ছে।’

অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়সহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ