হরিণাকুণ্ডুতে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে ২৫ জন আহত

ঝিনাইদহ প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৮, ১৫:০৬আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১৫:৪০

ঝিনাইদহ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কেসমতপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু-গ্রুপের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মহিলাসহ ১৬ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহ-২ আসনের বর্তমান সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী গ্রুপের চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন ও সাবেক সংসদ সদস্য সফিকুল ইসলাম অপু গ্রুপের ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কাশেম বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সন্ধ্যায় কাশেম বিশ্বাসের সমর্থক মাহবুব ও আওলাদ হোসেনের সমর্থক সাহেবের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয় গ্রুপের সমর্থকরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শাকারীদহ গ্রামের মজিবুর রহমান, কেসমতপুর গ্রামের গুলজার হোসেন, লিটন, মইনুল, জাবের, আব্দুল বারি, লিয়াকত ও মাহাবুবসহ অন্তত ২৫ জন আহত হয়।

হরিণাকুণ্ডু থানার ওসি আসাদুজ্জামান মুন্সী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসি আরও জানান, কাশেম বিশ্বাসের সমর্থক আলিম মণ্ডল এবং আওলাদ হোসেনের সমর্থক সাদ্দাম মণ্ডলের মধ্যে নিজ বাড়ির শরিকানা সম্পত্তি নিয়ে প্রায় ৩ মাস আগে মারামারি হয়েছিল। আজকের ঘটনার পেছনে এই জমি সংক্রান্ত বিরোধও কারণ ছিল।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের